কাদা ছোড়ার প্রতিবাদ করতেই গলায় ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বৃদ্ধ

0
35

কাদা ছোড়ার প্রতিবাদ করতেই গলায় ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বৃদ্ধ
শীতল চক্রবর্তী বালুরঘাট ২ জুলাই।প্রতিবেশীর কাদা ছোড়ার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসুরিয়া এলাকায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রিয়াউল শেখ, বয়স (৬৭)। তিনি বাসুরিয়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বাড়ির পাশেই কাজ করছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক নিজের বাড়ির জঙ্গল পরিষ্কারের কাজ করছিল। অভিযোগ, ওই কাজের সময় রবিউল ইসলামের পুকুরের কাদা ও মাটি তার বাড়ির দিকে ফেলা হচ্ছিল। বিষয়টি নিয়ে রবিউল ইসলাম প্রতিবাদ করলে অভিযুক্ত প্রথমে তাঁর দিকে কাদা ছুড়ে দেন।যে ঘটনার প্রতিবাদ করতেই ওই বৃদ্ধকে
“অভিযোগ”,এরপর বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র এনে রবিউল ইসলামের গলায় কোপ মারেন রিয়াউল শেখ। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,আহতের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁর চিকিৎসা চলছে।
আক্রান্তের ছেলে সামিউল ইসলাম বলেন, “ওই ছেলেটি এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। বিভিন্ন সময়ে ঝামেলা করে। দুপুরে বাবার গায়ে কাদা ছুড়ে দেয়। বাবা প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। বাবা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।”
প্রতিবেশী ওয়াজিত আলী বলেন, “অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় অশান্তি সৃষ্টি করে। এদিন প্রতিবেশীকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। আমরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।