করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের হুঁশ ফেরাতে বালুরঘাটে খালি থালা হাতে প্রতীকী অনশন বিজেপির, দক্ষিণ দিনাজপুরের ব্লকে ব্লকে কর্মসূচী পালন করেন বিজেপি নেতৃত্বরা, তিন মাস বিদ্যুৎ বিল ছাড়ের দাবী যুব মোর্চার

0
1056

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মে––––   করোনা নিয়ে রাজ্য জুড়ে তথ্য গোপন সহ রেশনের চাল বিলিতে দুর্নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লক অফিসের সামনে সামাজিক দূরত্ব মেনে খালি থালা হাতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেন বিজেপি নেতৃত্বরা । এদিন বালুরঘাট বিডিও অফিসের সামনে সাংসদ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একগুচ্ছ দাবী দাওয়া তুলে ধরে বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা । সংগঠনের দাবী, করোনা নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার । শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য রেশনের চাল এক মাস আটকে রাখা হয় । ডাল বিলিতেও ঢিলেমি করছে রাজ্য সরকার । এছাড়াও লকডাউনের করুণ পরিস্থিতিতে আগামী তিন মাসের বিদ্যুৎ বিল ছাড়ের দাবী জানিয়েছেন তাঁরা ।

        বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, লাগাতার তাঁদের আন্দোলন চলছে । এদিন যুব মোর্চার ডাকে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে । আগামীতে মহিলা মোর্চার ডাকে আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংসদ ।