একাদশ শ্রেণীর এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগে পুলিশ গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকা থেকে মা ও ছেলেকে গ্রেফতার করেছে, ধৃত দুজনকে পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হলো আদালতে

0
529

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর জুলাই দক্ষিণ দিনাজপুর:-এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগে পুলিশ মা ও তার ছেলেকে গ্রেফতার করয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়। শুক্রবার রাতে তাদের বাড়ির এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের ৫ দিনের পুলিসি কাজ হচ্ছে আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

 অপহরণের অভিযোগের ধৃত  অভিযুক্ত যুবকের নাম সাধন সরকার,ও তার মায়ের নাম লক্ষ্মী সরকার। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়। শুক্রবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশ ঠেঙ্গাপাড়ার আশপাশ এলাকা  থেকে গোপন সূত্রে খবর পেয়েই মা ও ছেলেকে গ্রেফতার করে। এর আগেও সাধনের বন্ধুকে এই ঘটনায় গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

গঙ্গারামপুর থানা সূত্রে  খবর, কয়েকদিন আগে ঠেঙ্গাপাড়া হাইস্কুলের একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধৃত দুই অভিযুক্ত সহ বেশ কয়েকজন মিলে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওই নাবালিকা ছাত্রীর পরিবারের। সেই ঘটনা লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত সাধন সরকারের বন্ধুকে আগেই গ্রেফতার করে। শুক্রবার রাতে সাধন সরকার ও তার মা লক্ষ্মী সরকারকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসে।শনিবার ধৃত দুজনকে পুলিশে হেফাজত চেয়ে মহকুম আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানার আইসি জানিয়েছেন, নাবালিকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের ধরা হবে।