এশিয়ান হাইওয়েতে হাতির দল

0
36

আলিপুরদুয়ার:সড়কে বুনো হাতির পালের দাপট। মঙ্গলবার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে পারাপার করে একদল বুনো হাতি। হাতির পাল রাস্তার উপর চলে আসায় দু’দিকেই যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ছোট-বড় একাধিক যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দলটিতে ছোট-বড় মিলিয়ে ১০টিরও বেশি হাতি ছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে হাতির দলটি রাস্তা পার হয়ে তিতির জঙ্গলের দিকে প্রবেশ করছিল। হাতির পালকে জাতীয় সড়কের উপর দিয়ে পারাপার করতে দেখে গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।