মাটিগাড়ায় পুলিশের অভিযান, টোটো থেকে উদ্ধার ২০ লিটারেরও বেশি চোলাই মদ, আটক এক ব্যক্তি

0
36

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান,টোটো থেকে উদ্ধার ২০লিটারেরও বেশি চোলাই মদ,আটক এক ব্যক্তি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ-সহ একটি টোটো আটক করল মাটিগাড়া থানার অধীন মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি টোটো আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে ওই টোটোর ভিতর থেকে ২০লিটারেরও বেশি চোলাই মদ উদ্ধার করা হয়।ঘটনায় এমডি ফিরোজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ব্যক্তি মাটিগাড়া এলাকা থেকে কাওয়াখালী কলমজোত এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ওই চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন।ধৃত এমডি ফিরোজের বাড়ি ঠিকনিকাটা এলাকায় বলে জানা গিয়েছে।এই চোলাই মদের কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে,তা জানতে তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি।এই অবৈধ মদের কারবারের নেপথ্যে থাকা অন্যান্য ব্যক্তিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।*