কোচবিহার:- রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ।ঘটনা ঘটেছে শনিবার সকালে । নিতে রোগীর নাম দীপঙ্কর সরকার (৩৩)। বাড়ি তুফানগঞ্জ চামটা মোড় লোহার গাড়ি এলাকায়। অভিযোগ গত দশমীর দিন কোচবিহার শহরের স্টেশন মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয় দীপঙ্কর সরকারকে । শনিবার সকালে হাসপাতাল থেকে পরিবারকে খবর দেওয়া হয় তাদের রোগীর অবস্থা ভালো না পরবর্তীতে তারা নার্সিংহোমে এসে দেখে তাদের রোগী মারা গিয়েছে ।রোগী পরিবারের অভিযোগ ডাক্তার বি দাস অধীনে তাদের রোগী ভর্তি করেছিলেন তারা । কিন্তু তাদের রোগীকে যে ওষুধ গুলো দেওয়া হয়েছে সেই যে স্লিপগুলো রয়েছে সেখানে কোথাও বিদাসের সই নেই । তাদের অনুমান সমস্ততায় নার্সের মধ্য দিয়ে করা হয়েছে । পুরোপুরি চিকিৎসার বলি দিতে তাদের রোগীর মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন । ঘটনায় তারা আইনি পদক্ষেপের দিকেও যাবে বলে জানান ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে






















