তদন্তে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ,ফুলবাড়ির মমতা পাড়া থেকে গ্রেফতার ২০বছরের যুবক

0
32

*তদন্তে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ,ফুলবাড়ির মমতা পাড়া থেকে গ্রেফতার ২০বছরের যুবক*

শিলিগুড়ি:-

_তদন্তে গিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম শুভ রায় (২০)।ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের মমতা পাড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘটনার তদন্তে মমতা পাড়ায় যান এনজেপি থানার এএসআই মনোজ মজুমদার।তদন্তের বিভিন্ন তথ্য ভিডিও রেকর্ডিং করার সময় শুভ রায় নামে ওই যুবক তদন্তের কাজে বাধা দেন বলে অভিযোগ।সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন তিনি বলে অভিযোগ উঠেছে।এরপরই শুভ রায়কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা জড়িত থাকতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তাঁদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।_