কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি হলেন তৃণমূলের হিমাণি ইশোর

0
21

কোচবিহার:- কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি হলেন তৃণমূলের হিমাণি ইশোর। তবে তিনি কোন তৃনমূল সেটা বলতে চাননি । বুধবার কোচবিহার জেলা পরিষদে সভাধিপতি নির্বাচন অনুষ্ঠিত হয় । মোট ২০ জন সদস্য উপস্থিতিতে সভাধিপতি নির্বাচিত হন হিমানি ইশোর। ১৯ জনই তাকে সমর্থন জানায় । তবে এদিন সহকারী সভাধিপতি নির্বাচনের কথা থাকলেও কেউ উপস্থিত না থাকায় সহকারী সভাধিপতি নির্বাচন পরিক্রিয়া সম্পন্ন হয়নি । একই সঙ্গে তলবী সভার দিন বিজেপির দুজন জেলা পরিষদের সদস্য উপস্থিত থাকলে এদিন সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া দ্বারা উপস্থিত ছিলেন না । সভাধিপতি নির্বাচিত হয়ে উন্নয়নের জন্য কাজ করার কথা বলেনহিমাণি ইশোর । তিনি বললেন রাজ্যের ডবল ইঞ্জিনিয়ার সরকার রয়েছে তাদের সঙ্গে কাজ করতে হবে। তবে তারা তৃণমূলে গতিকে জয়ী হয়ে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। বর্তমান তারা কোন তৃণমূল সেটা স্বীকার করতে চাননি তিনি । তার কথায় আমরা যেন প্রতিনিধি মানুষের জন্য কাজ করব।
উল্লেখ্য কোচবিহার জেলা পরিষদের মোট ৩৪টি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 32 টি ও বিজেপি ২টি আসনে জয় লাভ করে । রাজ্যে পালা বদলের পর জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন ও সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমদ এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেনদারী দলের সদস্যরা । এরপরেই দুজনের বিরুদ্ধে তলবী সভা অনুষ্ঠিত হয় । সেখানে অনাস্থা পাস হয়ে যায় । এর পরে বুধবার প্রথমে সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় । সভাধিপতি নির্বাচিত হন হিমানি ইশোর। পরবর্তী আড়াইটা থেকে সহকারী সভাধিপতি নির্বাচন পরিক্রিয়ার কথা থাকলেও কেউ উপস্থিত না হওয়ায় সেটা সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর সহকারি সভাধিপতি বিজেপির দুজন সদস্যদের মধ্যে কেউ একজন হতে পারে ।
যদিও এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, মানুষের সমস্যা হচ্ছিল আমরা কোনরকম বাধা দেয়নি । মানুষের জন্য তারা কাজ করুক । সরকারি সভাধিপতি কে হবে? তা নিয়ে তিনি কোন স্পষ্ট বার্তা দেননি ।