কৃষি ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা যায় এবং কৃষকদের আরও কীভাবে লাভবান করা যায়

0
26

আলিপুরদুয়ার: কৃষি ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা যায় এবং কৃষকদের আরও কীভাবে লাভবান করা যায়, তা খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

আজ আলিপুরদুয়ারে একটি রিভিউ মিটিং করেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন জায়গা পরিদর্শন করা হচ্ছে এবং দপ্তরের সকলের সঙ্গে দেখা করে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে। সরকার কৃষকদের জন্য ফসল বীমা যোজনার মতো একাধিক বহুমুখী প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পগুলি কৃষকরা ঠিকভাবে পাচ্ছেন কিনা, পেতে গিয়ে কী বাধার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়গুলি জানা এবং প্রকল্পের সুবিধা যাতে কৃষকরা সহজে পেতে পারেন, সেটা নিশ্চিত করতেই এই সফর।

আজকের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “আজকে আমরা আলিপুরে একটা মিটিং করলাম। গতকাল কোচবিহারেও মিটিং করেছিলাম। এখান থেকে আমরা জলপাইগুড়িতে গিয়ে একটা রিভিউ মিটিং করব, তারপর মহিতনগরে ফার্মটা পরিদর্শন করব