ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে গঙ্গারামপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, কর্মীদের মনোবল চাঙ্গা করার বার্তা নেতৃত্বের

0
53

ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে গঙ্গারামপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, কর্মীদের মনোবল চাঙ্গা করার বার্তা নেতৃত্বের
গঙ্গারামপুর ২ জুলাই দক্ষিণ দিনাজপুর।ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা,দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নিউমার্কেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে গঙ্গারামপুর ব্লকের তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রেখে বিরোধী রাজনৈতিক শক্তির মোকাবিলা করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃত্বরা।
এদিন উপস্থিত কর্মী-সমর্থকদের একাংশ ভোট-পরবর্তী সময়ে তাঁদের উপর বিভিন্ন ধরনের ঘটনার অভিযোগ তোলেন।কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত নেতারা এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয় যে,কোনও পরিস্থিতিতেই মনোবল হারানো যাবে না। সংগঠনের শক্তিকে আরও মজবুত করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গৌতম দাস, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার,তৃনমূল নেতা সুকুমার মহন্ত-সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
এবিষয়ে তৃনমূল নেতা গৌতম দাস বলেন,” তৃণমূল
ভোট শেষ হয়ে গেলেও সংগঠনের কাজ থেমে থাকে না। কর্মীদের পাশে থেকে তাঁদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করা হবে। আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার বলেন,”কর্মীদের মনোবল অটুট রাখতে হবে। যে কোনও সমস্যায় দল তাঁদের পাশে রয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের স্বার্থে কাজ চালিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”