লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ রুখতে দাবি, গঙ্গারামপুরে সভা হিন্দু সুরক্ষা সমিতির

0
10

লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ রুখতে দাবি, গঙ্গারামপুরে সভা হিন্দু সুরক্ষা সমিতির
গঙ্গারামপুর ১৬মে দক্ষিণ দিনাজপুরঃ-“হিন্দু সুরক্ষা সমিতি” “বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ” সংগঠনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিজলীঘাট এলাকায় একটি সভার আয়োজন করা হয়। সভায় মূলত দুটি দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।সংগঠনের তরফে “লাভ জেহাদ” ও “ল্যান্ড জেহাদ” বন্ধ করার দাবি তোলা হয়।পাশাপাশি “বাঙালি হিন্দু ম্যারেজ অ্যাক্ট” চালুর দাবিও জানানো হয়। সংগঠনের দাবি, হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের অন্য ধর্মের ব্যক্তিদের সঙ্গে বিয়ে রোধে আইন প্রণয়ন করা হোক। এছাড়াও, জোরপূর্বক বাঙালি হিন্দুদের কাছ থেকে দখল করা জমি পুনরুদ্ধার করে আইনগতভাবে প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের প্রভারি অভিজিৎ দাস,জেলা সহ-প্রভারি রঞ্জিত মাঝি, জেলা সভাপতি ব্রজ কিশোর প্রামাণিক, সহ-সভাপতি প্রদীপ প্রামাণিক, সহ-সভাপতি উত্তম সূত্রধর, সদস্য গৌতম মণ্ডল, আইটি সেলের বিশাল বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের প্রভারি অভিজিৎ দাস বলেন,
“দুটি দাবি নিয়ে আমাদের জেলা কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের দাবি পূরণ করবেন বলে আমরা আশাবাদী।”