শেষ রবিবাসরীয় প্রচারে জনসংযোগে জোর, ঘরে ঘরে পৌঁছালেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়

0
7

শেষ রবিবাসরীয় প্রচারে জনসংযোগে জোর, ঘরে ঘরে পৌঁছালেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর;
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভায় নির্বাচনী প্রচারের শেষ রবিবারে জনসংযোগ জোর দেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। ভোটের দিন ঘনিয়ে আসায় এদিন সকাল থেকেই গঙ্গারামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় টানা প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।
রবিবারের এই বিশেষ প্রচারে গঙ্গারামপুর শহর সংলগ্ন একাধিক এলাকা ঘুরে দেখেন প্রার্থী। বিশেষ করে আশ্বিন পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকার প্রবীণ থেকে যুবক—সব শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।গ্রামে ব্যান্ড বাজিয়ে প্রচার চালান তিনি।
এদিন সাধারণ মানুষের কাছে পৌঁছে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান সত্যেন্দ্রনাথ রায়। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা।