তৃণমূলের শক্ত ঘাঁটিতে জনজোয়ার, কর্মীসভা কার্যত জনসভায় পরিণত গঙ্গারামপুরে ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়িতে

0
15

তৃণমূলের শক্ত ঘাঁটিতে জনজোয়ার, কর্মীসভা কার্যত জনসভায় পরিণত গঙ্গারামপুরে ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়িতে

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৭ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার ৪১নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের সমর্থনে গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী কর্মীসভা কার্যত জনসভার রূপ নিল।বিশেষ করে যুব সমাজ ও মহিলাদের ব্যাপক উপস্থিতি এই সভাকে অন্য মাত্রা দেয়।
শুক্রবার সন্ধ্যায় ১৫নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত কুমার দাসের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। শিববাড়ির মিশনপাড়া থেকে প্রার্থী গৌতম দাসকে নিয়ে কর্মী-সমর্থকেরা একটি বর্ণাঢ্য মিছিল করে ওয়ার্ড পরিক্রমা শেষে শিববাড়িতে এসে সমবেত হন। সেখানেই কর্মীসভা কার্যত বিশাল জনসভায় পরিণত হয়।
সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ওয়ার্ড প্রেসিডেন্ট বিশ্বজিৎ দে, যুব তৃণমূল নেতা গৌড় সাহা, মহিলা নেত্রী জয়ন্তী সাহা, তৃণমূল নেতা আশীষ দে,সুভাষ দে,আশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্যভাবে, এই ওয়ার্ডকে তৃণমূলের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ধরা হয়। পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে রয়েছে তিনটি। যেভাবে নির্বাচন তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হয়েছে তাতে চরম ও প্রকাশ করে প্রচারে নেমেছেন ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।প্রতিটি বাড়িতে বাড়িতে প্রচারের পাশাপাশি কর্মীদের নিয়ে সভা থেকে শুরু করে ইতিমধ্যে একাধিক কর্মসূচি নিয়েছেন জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার তথা পুসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।ইতিমধ্যেই কাতারে কাতারে ওয়ার্ডের মানুষজন তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচার মিছিল শুরু করে দিয়েছে।শহর এলাকায় এই ওয়ার্ডটিতে মানুষের যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রতি উন্মাদনা দেখা দিয়েছে তাতে তৃণমূল প্রার্থী এই ওয়ার্ড থেকে প্রচুর ভোটে এগিয়ে যাবে বলে দাবি করেছে তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা।
জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার তথা পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। এর ফলে ওয়ার্ড জুড়ে তৃণমূলের সমর্থনে মিছিল ও প্রচারে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো বেড়েছে। দলীয় কর্মীদের দাবি, এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে এগিয়ে থাকবেন।
গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন,”শিববাড়িতে মানুষের যেভাবে সাড়া মিলেছে, তা প্রমাণ করে উন্নয়নের সঙ্গেই মানুষ রয়েছে।শহরের মানুষ উন্নয়নের পথেই হাঁটছেন।”
গঙ্গারামপুর পূরসভা ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন,”আমরা সবসময় মানুষের পাশে থেকেছি,তাই মানুষও আমাদের পাশে রয়েছে।কর্মীসভা জনসভায় পরিণত হওয়াই তার প্রমাণ।”
এদিনের সভায় মানুষের ঢল প্রমাণ করে, নির্বাচনী প্রচারে গঙ্গারামপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাব ও সংগঠন কতটা শক্তিশালী তা আরো একবার প্রমাণ হলো, মানুষজন রয়েছে উন্নয়নের সাথেই।