মোদির সভার পরদিনই বিজেপি থেকে জয়ী মেম্বার তৃণমূলে যোগদান করলেন গঙ্গারামপুরের চেয়ারম্যান এর হাত ধরে

0
60

কাজ করতে না পারার কারণ মোদির সভার পরদিনই বিজেপি থেকে জয়ী মেম্বার তৃণমূলে যোগদান করলেন গঙ্গারামপুরের চেয়ারম্যান এর হাত ধরে।

আবারো বিজেপিতে ভাঙন, বিধানসভা ভোটের আগে কুসুমন্ডি তে মোদির সভার পরের দিন বিজেপির প্রতীকে জয়ী এলাহাবাদ অঞ্চলের অন্তর্গত নান্দুরা সংসদের বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যা মনিকা মুরমু সহ প্রায় ৫০টি আদিবাসী পরিবার এলাহাবাদ অঞ্চলের প্রধান উর্মিলা পারভিন ও উপ প্রধান আতাউর রহমানের নেতৃত্বে রবিবার সন্ধ্যা নাগাদ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের হাত ধরে তৃণমূলের জাতীয় পতাকা তুলে নিলেন ওই গ্রামের বাসিন্দারা। বিজেপি মেম্বার মনিকা মুর্মুর অভিযোগ, রাস্তার কাজ ও পানীয় জলের ব্যবস্থা গ্রাম বাসীদের জন্য করবার চেষ্টা করলে কোনো রকম সহযোগিতা পাইনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছ থেকে। সাধারণ মানুষের জন্য কাজ করবার ইচ্ছে থাকলেও নেই কোনো ব্যবস্থা, সেই কারণে তৃণমূল কংগ্রেসের জাতীয় পতাকা তুলে নিয়েছে মেম্বার সহ গ্রামের সকলে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবার সুযোগ পাবেন বলে আশাবাদী। আগামীদিনে এই গ্রামের রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। এদিনের এই যোগদান কর্মসূচী তে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বংশীহারী ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম মজুমদার বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউন কবির। এলাহাবাদ অঞ্চলের প্রধান উর্মিলা পারভীন উপ প্রধান আতাউর রহমান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এই বিষয়ে যোগদান কারী মনিকা মুর্মু জানিয়েছেন আমি বিজেপি থেকে মেম্বার ভোট জয়ী হয়েছিলাম। আমাদের গ্রামের সাধারণ মানুষের জন্য কাজ করবার চেষ্টা করলে কোনো রকম সহযোগিতা পাইনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছ থেকে। তাই সাধারণ মানুষের জন্য কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমার সঙ্গে প্রায় ৫০ টি পরিবার তৃণমূলে যোগদান করেছে।

এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন আজকে আমরা নন্দুরা গ্রামে এসেছি যোগদান কর্মসূচিতে। এই গ্রামের বিজেপি মেম্বার মনিকা মুর্মু সহ একাধিক পরিবার তৃণমূলে যোগদান করেছেন। আমরা আগামীদিনে এই মেম্বারকে সাধারণ মানুষের জন্য কাজ করবার সুযোগ করে দেবো ।