গঙ্গারামপুর তিলডাঙ্গা গিরিধারী ধাম টেম্পল ট্রাস্টের উদ্যোগে হাজারো কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো নীলডাঙ্গা গিরিধারীগ্রাম টেম্পল ট্রাস্টে,ভক্তদের ভিড় হল ব্যাপক

0
32

শীতল চক্রবর্তী ৩০ মার্চ দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নীলডাঙ্গা গিরিধারী ধামের অষ্টম বর্ষ বাৎসরিক মহা উৎসব উপলক্ষে এবার হাজারো কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয় আশ্রম চত্বরে। পাশাপাশি হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করে বহু ভক্তরা।তারাই হাজারো কণ্ঠে গীতা পাঠ করেন।পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নীলডাঙ্গা গিরিধারীগ্রাম টেম্পল ট্রাস্টের সম্পাদক বাবলু রায়। অনুষ্টানের সূচনা করেন স্বরূপ দামোদার দাস বাবাজী মহারাজ,গিরিধারী ধাম টেম্পল ট্রাস্টের সম্পাদক বাবলু রায় সহ ভক্তবৃন্দরা।পাশাপাশি ২৬ মার্চ দুপুরে দুস্থ ভক্তদের মাঝে বস্ত্রদান করা হয়। গিরিধারী ধাম টেম্পল ট্রাস্টের সম্পাদক বাবলু রায় বলেন,”সকলের মঙ্গল কামনায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দেশ থেকে যুদ্ধ বন্ধ হোক দেশে ফিরে আসুক শান্তি ও মঙ্গল।”