শীতল চক্রবর্তী বালুরঘাট ২২ মার্চ দক্ষিণ দিনাজপুর।পঞ্চায়েতের জমি দখল, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, এমনকি স্কুল চত্বরে মদের কারবার—একাধিক গুরুতর অভিযোগে তুলে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা।রবিবার কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখিয়ে ঘটনার প্রতিবাদে সরব হন।
গ্রামবাসীদের অভিযোগ,পঞ্চায়েত কর্তৃপক্ষ বেআইনিভাবে চুক্তিপত্র করেছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এই অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে।পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গ্রামবাসীদের আরও অভিযোগ,স্থানীয় বাড়ির মালিক পঞ্চায়েতের জমির বিভিন্ন অংশ দখল করে বাড়িঘর তৈরি রেখছেন বলে অভিযোগ তাদের জমির মালিক।শুধু তাই নয়,পঞ্চায়েতকে মাসোহারা দিয়ে অবৈধভাবে পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাঁদের।পাশাপাশি পঞ্চায়েত এলাকার ভূমি রাজস্ব দপ্তরের আরআই অফিসের একাংশও দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ আরও গুরুতর অভিযোগ করেন গ্রামবাসীরা।পঞ্চায়েত চত্বরে থাকা একটি স্কুলের মধ্যেই নাকি দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কার্যকলাপ, বিশেষ করে মদের কারবার চলছে।এর জেরে এলাকায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। রবিবার সকালে কয়েকশো গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করেন। গ্রামবাসী আব্দুল জলিল মিঞা,রেজাউল মিঞা,ছাত্র আরশাদ আলীরা অভিযোগ করে বলেন,”বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও জানানো হয়েছে,কিন্তু এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।পঞ্চায়েত প্রধান সহ আরো অনেকেই জড়িত রয়েছে ঘটনায় প্রশাসন তদন্ত করলেই সব প্রমাণ হবে।”
যদিও অভিযুক্ত বাড়ির মালিক সাইদুল মিঞা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্টে তাঁর দাবি,পঞ্চায়েতের সঙ্গে বৈধ চুক্তিপত্র করেই তিনি সব কাজ করছেন। তাঁর দাবি“আমি নিয়ম মেনেই কাজ করেছি, গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন।”
এদিকে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শর্মিলা রায় জানান,”তাঁর কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি।অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।” অন্যদিকে প্রাক্তন প্রধান তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার বলেন,“সমস্যা তৈরি হয়েছে ঠিকই,তবে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত বলেই তিনি মনে করেন।”
গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানান,“পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন,”পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পঞ্চায়েত জমি দখল, বিদ্যুৎ অপব্যবহার ও স্কুলে মদের কারবারের অভিযোগে উত্তাল গঙ্গারামপুরের...























