গঙ্গারামপুর নিউ মার্কেট কো-অপারেটিভ সোসাইটির অফিস কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র, সাধুবাদ জানালেন সকলেই

0
49

শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৫ মার্চ, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৭নম্বর ওয়ার্ডের নিউ মার্কেটে অবস্থিত গঙ্গারামপুর নিউ মার্কেট কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড-এর অফিস কার্যালয়ের উদ্বোধন করলেন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। রবিবার দুপুরে ফিতে কেটে তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান শ্যামল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রমেন্দ্র নারায়ণ রায়, সেক্রেটারি অনিল কুমার রায়, ক্যাশিয়ার আশিস কুমার সরকার, বোর্ড সদস্য গৌতম সরকার, বিপ্লব কুমার মিত্র(মন্ত্রী নন), পরিতোষ চন্দ্র দত্ত, সর্বারী রায়, অপর্ণা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“আগে থেকেই মার্কেটের পরিকাঠামো তৈরি ছিল। আজ অফিস রুমের উদ্বোধন হওয়ার ফলে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশাসনিক কাজ আরও সহজ হবে এবং ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন।”
সংস্থার চেয়ারম্যান শ্যামল কুমার সাহা জানান,“সমবায়ের অফিস কার্যালয় চালু হওয়ায় ব্যবসায়ীরা এখন তাদের বিভিন্ন কাজ আরও সহজে করতে পারবেন। এই উদ্যোগের জন্য আমরা মন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে এই সমবায়ের অফিস কার্যালয়ের উদ্বোধন হওয়ায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষজন তাঁকে সাধুবাদ জানিয়েছেন।