তৃণমূলের বিরাট বাইক র‍্যালি, বিধানসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করার বার্তা হরিরামপুরে

0
19

হরিরামপুর : দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূলের বিরাট বাইক র‍্যালি, বিধানসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করার বার্তা
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে একটি বিরাট বাইক র‍্যালির আয়োজন করল হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি । হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন একটি বিশাল বাইক র‍্যালি বের করা হয়, যা গোটা হরিরামপুর ব্লক পরিক্রমা করে।
জানা যায়, কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে এদিনের এই বাইক র‍্যালি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। দলীয় পতাকা হাতে নিয়ে বাইকে করে কর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে দলীয় ঐক্য ও শক্তির বার্তা পৌঁছে দেন।
এই র‍্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস এবং বিশিষ্ট সমাজসেবী তথা বৈরহাট্টা অঞ্চল তৃণমূলের সভাপতি তোফাজ্জল হোসেন। এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
দলীয় নেতৃত্বের বক্তব্য, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংহত করা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলেও মনে করছেন নেতৃত্ব।