শহরের বুকে কৃষকদের দরজায় দরজায় সম্মান, কৃষক দিবসে অভিনব উদ্যোগ তৃণমূল কৃষক সংগঠনের

0
43

বালুরঘাট:কৃষক দিবসে মাঠে নয়, এবার সরাসরি কৃষকদের ঘরেই পৌঁছে গেল সম্মান। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বালুরঘাট শহরে পালিত হল অভিনব কৃষক দিবস। শহরের প্রায় ১৫ জন কৃষকের বাড়িতে গিয়ে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাহেনশা মোল্লা, শহর কৃষক নেতা কনিস্ক চ্যাটার্জ্জী, তৃণমূল নেতা অশোক মিত্র সহ সংগঠনের একাধিক নেতৃত্ব। প্রতিটি কৃষকের বাড়িতে গিয়ে তাঁদের সম্মাননা দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন নেতারা।
হঠাৎ এমন সম্মান পেয়ে অনেক কৃষকই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কৃষক হিসেবে জীবনে এই প্রথম সম্মান পাওয়ার অভিজ্ঞতা তাঁদের কাছে বিশেষ মুহূর্ত হয়ে ওঠে। সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল কৃষক সংগঠনকে ধন্যবাদ জানান তাঁরা।
জেলা সভাপতি সাহেনশা মোল্লা বলেন, “কৃষক দিবসে কৃষকদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। শুধু বালুরঘাট নয়, জেলাজুড়েই এই কর্মসূচি পালিত হয়েছে।”
শহরের কৃষক নেতা কনিস্ক চ্যাটার্জ্জী ও তৃণমূল নেতা অশোক মিত্রের কথায়, “১৪ মার্চ কৃষকদের দিন। তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ।