বালুরঘাট, ১১ মার্চ — নির্বাচনের আগেই ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুর। প্রায় ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে বুধবার বালুরঘাটে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সরব হল বামফ্রন্ট নেতৃত্ব। তাদের সাফ দাবি— আগে বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে হবে, তারপরই ঘোষণা করা হোক নির্বাচন।
বিকেল প্রায় চারটে নাগাদ বালুরঘাটের শ্রমিক-কৃষক ভবন থেকে একটি বড় প্রতিবাদ মিছিল বের হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছয়। সেখানে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপি ও তৃণমূল— উভয়কেই নিশানা করেন বাম নেতৃত্ব।
এরপর পাঁচ দফা দাবিতে জেলাশাসকের হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। বাম নেতাদের অভিযোগ, ২০০২ সালে যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
বাম নেতা অর্নব চৌধুরীর কথায়, “ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। অবিলম্বে বিবেচনাধীন ও বাদ পড়া সমস্ত ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর “আগে ভোটার, পরে ভোট” — এক লক্ষাধিক নাম বাদে ক্ষোভ, বালুরঘাটে বামফ্রন্টের...























