ভোটের আগে ভাতার বার্তা! ভূমিহীন থেকে যুব—‘কল্যাণেই আস্থা’ দেখাতে পথে নামলো তৃণমূল

0
10

নির্বাচনের আগে জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে প্রচারের ঝাঁঝ বাড়াল শাসক শিবির। ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তা, যুবসাথী প্রকল্প ও লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধিকে সামনে রেখে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায় ধন্যবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়েছে—এই বার্তাই তুলে ধরা হয় মিছিলে।
ব্লক তৃণমূল সভাপতি মলয় মন্ডল, মহিলা তৃণমূলের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা ও জেলা সাধারণ সম্পাদক অশোক মিত্র-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গ জুড়ে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প মানুষের আস্থা বাড়িয়েছে, আর সেই সমর্থনই ভোটে প্রতিফলিত হবে। মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপও চোখে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here