দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ঢিল ছড়া দুরত্বে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ

0
111

হরিরামপুর :দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ঢিল ছড়া দুরত্বে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের ঘটনা।মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা খবর দেয় পুলিশে,পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন হরিরামপুর থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম,গৌতম চন্দ্র সরকার (৪৫) পেশায় গ্রামিক চিকিৎসক।বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তি রবিবার রাত্রে বাড়ি থেকে বাইরে বের হয়,রাত্রে বাড়িতে না আসায় সকাল থেকে বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়িতে শুরু হয় ওই ব্যক্তির খোঁজাখুঁজি।কোথাও খোঁজখবর না পেয়ে সোমবার পুরো ঘটনার নিয়ে নিখোঁজের অভিযোগ জানান হরিরামপুর থানায়।হঠাৎ মঙ্গলবার সকালে এলাকার একটি পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় গ্রামের মানুষেরা যার পরে খবর দেওয়া হয় হরিরামপুর থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে কি কারণে মৃত্যু হলো ওই ব্যক্তির তা ধোঁয়াশা পরিবারের লোকজনদের কাছে। বাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here