গঙ্গারামপুরে বিশুদ্ধ পানীয় জলের বড় উদ্যোগ পুরসভার চেয়ারম্যানের, ৪নম্বর ওয়ার্ডে জলের রিজার্ভার নির্মাণের সূচনায় চেয়ারম্যান প্রশান্ত,সাধুবাদ জানালেন সকলেই

0
13


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর , ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণে বড় পদক্ষেপ নিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভা। সোমবার পুরসভার ৪নম্বর ওয়ার্ডে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ সংলগ্ন মাঠে একটি নতুন জলের রিজার্ভার নির্মাণ কাজের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯৫লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রিজার্ভারটির কাজ আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হবে। কাজ শেষ হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সহ গঙ্গারামপুর শহরের বহু উপভোক্তার বাড়িতে নিয়মিতভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে বলে জানান চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
পুরসভা সূত্রে আরো জানা গিয়েছে,২০২২সালেই শহরের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়।সেই প্রকল্পের আওতায় গঙ্গারামপুর শহরে মোট পাঁচটি জলের রিজার্ভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।গোটা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪ কোটি টাকা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানিক রায়, প্রাক্তন কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী সহ পুরসভার বিভিন্ন আধিকারিক ও নেতৃত্ববৃন্দ।
চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান,“এই প্রকল্প সম্পন্ন হলে গঙ্গারামপুর শহরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে।”
এদিন আরও একবার প্রমাণিত হলো হল, উন্নয়ন মানেই মানুষের সঙ্গে থাকা, আর সেই উন্নয়নকে শহরের সর্বত্র পৌঁছে দিতে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here