প্রায় ৬৭০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

0
51

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।একটি ছোট চারচাকা গাড়ি থেকে প্রায় ৬৭০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ জওয়ানরা।ঘটনাটি ঘটে গত শুক্রবার গভীর রাতে।বিএসএফ জওয়ানরা একটি সন্দেহজনক ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করলে বেগতিক বুঝে গাড়ির চালক গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর পাইপপাড়া এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায়।শনিবার সকাল থেকে এলাকায় অপরিচিত গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলা বাড়লেও গাড়ির মালিক বা চালকের কোনো খোঁজ না মেলায় রহস্য আরও ঘনীভূত হয়।
খবর পেয়ে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় গঙ্গারামপুর থানার পুলিশ। শনিবার রাতে গাড়িটি তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা প্রায় ৬৭০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেন। রবিবার দুপুর আনুমানিক ২টা নাগাদ উদ্ধার হওয়া কাফ সিরাপ ও গাড়িটি গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন,“বিএসএফ উদ্ধার করা গাড়ি ও ফেনসিডিল পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here