কুশমান্ডি ব্লক INTUC র কর্মী সন্মেলন অনুষ্ঠিত হল আমিনপুর হাসপাতাল মোড়ে

0
122

আজ আমিনপুরের হাসপাতাল মোড়ে কুশমান্ডি ব্লক INTUC র কর্মী সন্মেলন অনুষ্ঠিত হল। শ্রমকোড বাতিল, শ্রমিকদের নূন্যতম ৪০০টাকা মজুরি, ১০০দিনের কাজ পুনরায় চালু করা, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরন বন্ধ করা, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন জেলা INTUC সভাপতি রতন কুমার সরকার, জেলা সাধারণ সম্পাদক শেখর কুমার দেব, নন্দন দাস, ব্লক সভাপতি আনসার আলী, ব্লক কংগ্রেস সভাপতি আইনুল বারি, ওডিসি জেলা সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।