ভোটের আগে সংগঠন মজবুত করতে শিক্ষক সাধারণ সভা

0
19

ভোটের আগে সংগঠন মজবুত করতে শিক্ষক সাধারণ সভা
শীতল চক্রবর্তী বালুরঘাট, ২১ ফেব্রুয়ারি:-ভোটের আগে শিক্ষক সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নিউমার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি-র উদ্যোগে এক শিক্ষক সাধারণ সভার আয়োজন করা হয়।
এইসভায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চক্র ও গঙ্গারামপুর উত্তর-পশ্চিম চক্রের শাসকদলের শিক্ষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক সেলের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের অন্যতম নেতা প্রশান্ত মিত্র,শিক্ষক নেতা অলোক সাহা, গৌতম সরকার সহ আরও বহু শিক্ষক ও দলীয় কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত মিত্র বলেন,“বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও জোরদার করতেই এই সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে।দল আরও শক্তিশালী হবেই।”
শিক্ষক সেলের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন,“দলের নির্দেশ মেনেই আমরা কাজ করে যাব। সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”
এদিনের সাধারণ সভাকে কেন্দ্র করে শিক্ষক মহলে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় বলে দলীয় সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here