গঙ্গারামপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি

0
6

শীতল চক্রবর্তী, বালুরঘাট: ২১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। প্রতিবছরের মতো এবছরও সংগঠনের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকাল ৯টায় গঙ্গারামপুর চৌপথিতে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড, দত্তপাড়া ও বসাকপাড়া মোড় পরিক্রমা করে পুনরায় চৌপথিতে এসে শেষ হয
এরপর ভাষা শহিদস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি ও ভাষা দিবসের গান পরিবেশনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান, বিশিষ্ট সমাজসেবী কৌশিক সাহা ওরফে হ্যালো, গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার,কর্মকর্তা রামগোপাল বিশ্বাস ও সঞ্জয় সাহা, অবনী সরকার সহ বিশিষ্টজনেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা সাংবাদিক চয়ন হোড়, সম্পাদক শীতল চক্রবর্তী, কালচারাল সম্পাদক জয়ন্ত আচার্য সহ সাংবাদিক বিপ্লব হালদার,নারায়ণ বসাক, অমল দাস,শংকর চৌহান, বাবাই সূত্রধর, জয়ন্ত সরকার,অমিত মোহান্ত সংস্কৃতিপ্রেমী গৌতম মজুমদার,অজিত ঘোষ ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে সাহিত্যিক সুকুমার সরকার ও ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদারেরা বলেন,“এই দিনের গুরুত্ব অপরিসীম। জেলার একমাত্র এই সাংবাদিকদের ক্লাব যেভাবে প্রতিবছর মাতৃভাষা দিবস পালন করে, তা সত্যিই প্রশংসনীয়।”
এবিষয়ে সংগঠনের সম্পাদক শীতল চক্রবর্তী বলেন,“মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি। ধন্যবাদ জানাই সকলকে পাশে থাকার জন্য।”
এদিন ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, ব্যবসায়ী মহল, শিক্ষিত সমাজ ও আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
সার্বিকভাবে গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি মর্যাদা, ঐক্য ও সাংস্কৃতিক চেতনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছে অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here