শেষ সম্বলটুকুও শেষ, অসুস্থ স্ত্রীকে বাঁচাতে মানবিক সাহায্যের করুণ আর্তি স্বামীর

0
17

আলিপুরদুয়ার :স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে সাহায্যের কাতর আর্জি স্বামীর। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ সরোজিতপল্লীর বাসিন্দা লাল বাহাদুর ছেত্রীর স্ত্রী সবিতা ছেত্রী বেশ কয়েকমাস ধরে জটিল রোগে আক্রান্ত।তার চিকিৎসার খরচ মেটাতে প্রয়োজন কয়েক লক্ষ টাকা।তবে স্ত্রীর চিকিৎসা করাতে কয়েকমাস ধরেই এদিক ওদিক ছুটতে হচ্ছে লাল বাহাদুর ছেত্রীকে।যার দরুন রোজগার হারিয়েছেন তিনি।এমন অবস্থায় কীভাবে নিজেদের দুবেলার অন্নের জোগাড় করবেন, আর কীভাবেই বা স্ত্রীর চিকিৎসা করাবেন, এমন অবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তার। এই পরিস্থিতিতে সকলের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন লাল বাহাদুর ছেত্রী।
তিনি জানান তার স্ত্রী কোমড়ে অস্থি সংক্রান্ত সমস্যায় রয়েছে চলাফেরা করতে পারেনা এমনকি বসতে ও সে পারেনা। যেই রোগ হয়েছে সেই রোগের অপরেশন করার জন্য দক্ষিণ ভারতে নিয়ে যেতে হবে যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এখানে এই চিকিৎসা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here