দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র তথা হরিরামপুর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জেলার একাধিক উন্নয়ন মূলক কাজ করেছেন। এছাড়াও বুনিয়াদ পুর এর মত একটি গ্রামকে শহর করে তুলেছেন তিনি। এছাড়াও বুনিয়াদপুর শহরকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন ও বুনিয়াদপুর বাসীকে উপহার দিয়েছে শহর করে। ১৬ ফেব্রুয়ারী সোমবার বিপ্লব মিত্রের ৭৩ তম জন্মদিন। আর সেই দিনকে স্মরণীয় করে তুলতে বুনিয়াদপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেক কেটে মন্ত্রী বিপ্লব মিত্রের দীর্ঘায়ু কামনা করে জন্মদিন পালন করলেন। কেক কেটে বাজি ফাটিয়ে আনন্দের সঙ্গে মেতে উঠেছেন সকলে। এছাড়াও রাস্তার পথ চলতি মানুষ জনদের মধ্যে ও দোকানদারদের মধ্যে বিলি করা হয়েছে লাড্ডু। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন সমীর সরকার, বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার, বুনিয়াদপুর শহরের প্রাক্তন চেয়ারপারসন কমল সরকার, প্রাক্তন ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ একাধিক কর্মী সমর্থকরা।
এই বিষয়ে বুনিয়াদ পুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার জানিয়েছেন আমাদের অভিভাবক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের ৭৩ তম জন্মদিন আমরা সকলে মিলে পালন করলাম। আমাদের ভূমিপুত্র বিপ্লব মিত্র আমাদের জেলার পাশাপাশি বুনিয়াদপুরকে শহর করে দিয়েছেন। এছাড়াও বুনিয়াদপুর শহরে একাধিক উন্নয়ন মূলক কাজ করে চলেছেন। আমাদের রাজনীতির অভিভাবক এর দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের কেক কেটে বাজি ফাটিয়ে ও লাড্ডু বিতরণ করে জন্মদিন পালন করলাম।























