নিজস্ব প্রতিবেদন, ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।শিবরাত্রি উপলক্ষে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থরক্ষার দাবিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুরু হল ‘ডাক বাংলা–২০২৬’ কর্মসূচি। পশ্চিমবঙ্গে বিকল্প শক্তি হিসেবে কংগ্রেস দলকে আরও মজবুত করার লক্ষ্যেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় শ্রমিকদের
দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা নির্ধারণ,একশো দিনের কাজের প্রকল্প (মনরেগা)পুনরায় চালু করা,নতুন শ্রম আইনের আওতায় থাকা চারটি শ্রম বিধি বাতিল,রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ, রাজ্যে কর্মসংস্থানের ক্রমশ সঙ্কোচনের বিরুদ্ধে প্রতিবাদ,
কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বৈত নীতির বিরোধিতা,
এই সমস্ত দাবিকে সামনে রেখে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এই কর্মসূচির সূচনা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ৪নম্বর হরশুরা গ্রাম পঞ্চায়েতের ১৪ মাইল এলাকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আইএনটিইউসি-এর
দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রতন কুমার সরকার,জেলা সাধারণ সম্পাদক শেখর কুমার দেব,নন্দন দাস, সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি রতন সরকার বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় এবং কর্মসংস্থানের প্রশ্নে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে। ফেব্রুয়ারি মাস জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে বলেও জানানো হয়।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ‘ডাক বাংলা–২০২৬’ কর্মসূচির শুভ সূচনা জেলা কংগ্রেসের শ্রমিক...























