গঙ্গারামপুর শহর এলাকায় দেওয়াল লিখন পরিদর্শনে এসসি-এসটি-ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি, সংগঠন মজবুত করার বার্তা দিলেন বাবু চৌধুরী

0
16

বালুরঘাট ১৫ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।আগামী ২০২৬সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন এসসি-এসটি-ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন কমিটির সভাপতি বাবু চৌধুরী।
জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিন
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার অন্তর্গত ১৮টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দেওয়াল দখলের জন্য লিখনের কাজ চলছে। সেই কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসসি-এসটি-ওবিসি সেলের শহর এলাকার এসটিএসসি ওবিসি ছেলের একাধিক নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন বাবু চৌধুরী।
সূত্রের খবর, ভোটের আগে শহর এলাকার প্রতিটি দেওয়ালে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীর নামে প্রচার চালানো হবে।সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি হিসেবে দেওয়াল দখল করে প্রচার কার্যত শুরু করে দিয়েছে শাসকদলের সিএসটি ওবিসি ছেলে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটির এই সংগঠন।
এবিষয়ে এসসি এসটি ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বাবু চৌধুরী বলেন,“দেওয়াল লিখনের মাধ্যমে আগামী দিনে গঙ্গারামপুর শহর এলাকায় সংগঠন যেন আরও মজবুত হয়, সেই দিকটি মাথায় রেখেই জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের নির্দেশে এবং পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের আদেশে এই কাজ করা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাব।”
এদিনের এই কর্মসূচিকে ঘিরে এসসি-এসটি-ওবিসি সেলের নেতা-কর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা। রাজনৈতিক মহলের মতে, শহর এলাকায় সংগঠন বিস্তারে,এসসি-এসটি-ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন কমিটির ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here