হরিরামপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা

0
17

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিরামপুর ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হল রবিবার। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে অবস্থিত দেয়ান আব্দুল গণি কলেজ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মহাবুর সরকার, হরিরামপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহেরউদ্দিন আহম্মেদ, হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী, সহ সভাপতি মনজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, সহ সভাপতি ফিরোজ আলম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব এবং কর্মীরা।
সভায় মূলত সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার বাড়ানোর উপর জোর দেওয়া হয়। পাশাপাশি ইমাম ও মোয়ারজেমদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, উত্থাপিত দাবিগুলি জেলা স্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বাইট জেলা সভপতি মাহাবুর সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here