পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

0
49

শীতল চক্রবর্তী তপন ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক-এর রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়।
জানা গিয়েছে, তপন ব্লকের করদহঘাট থেকে শিবডাঙ্গিঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির অধিকাংশ অংশ কয়েক বছর আগেই পাকা করা হলেও, নওগাঁও লক্ষ্মীপুর সংসদ এলাকায় প্রায় ৪০০ মিটার রাস্তা এখনও কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। ওই অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বৃষ্টি হলে রাস্তাটি হাঁটু সমান কাদায় পরিণ
গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে গ্রামের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। বাধ্য হয়ে রোগীকে খাটিয়ায় করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে শনিবার দুপুর ১২টা নাগাদ লক্ষ্মীপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, ভোটের আগে রাস্তাটি পাকা না হলে ভোট বয়কট করা হবে।
এক স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার মিঞা অভিযোগ করে বলেন,“বহু জায়গায় জানিয়েও কাজ না হওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে ভোট বয়কট পর্যন্ত করব।”
এবিষয়ে তৃণমূল নেতা ও এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান আনসার আলী বলেন,“মানুষের পাশে আমরা রয়েছি, আগামীতেও থাকব।”
ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ, তপন ব্লক প্রশাসনের আধিকারিক এবং তৃণমূল নেতা আনসার আলি ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের আশ্বাসে প্রায় বেলা আড়াইটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। তপন ব্লকের বিডিও বলেন ,”বিষয়টি খতিয়ে দিকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তবে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here