শহরে নামী হার্ডওয়্যার দোকান ও গোডাউনে জিএসটি হানা, হিসাবের গরমিল ঘিরে চাঞ্চল্য গঙ্গারামপুরে

0
101


শীতল চক্রবর্তী, বালুরঘাট ৫ই ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজ।বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একাধিক নামকরা হার্ডওয়্যার দোকান ও তাদের নামে থাকা একাধিক গোডাউনে হানা দিল রাজ্য সরকারের জিএসটি দপ্তর। প্রায় পাঁচটি গাড়ির কনভয় নিয়ে প্রথমে গঙ্গারামপুর বড়বাজার এলাকার ‘বাজারি এন্টারপ্রাইজ’ নামক হার্ডওয়্যার দোকানে অভিযান চালান জিএসটি আধিকারিকরা।সেখানে দোকানের পাশাপাশি সংশ্লিষ্ট গোডাউনগুলিতে গিয়ে নথিপত্র খতিয়ে দেখা হয়। পরে গঙ্গারামপুরের ফোগলা হার্ডওয়্যারসহ শহরের আরও কয়েকটি নামী হার্ডওয়্যার দোকানে একযোগে অভিযান চালায় জিএসটি দপ্তর। প্রতিটি দোকানেই বিক্রয় সংক্রান্ত হিসাবের নথি এবং গোডাউনে মজুদ থাকা সামগ্রীর হিসাব মিলিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, প্রাথমিক তদন্তে প্রায় প্রতিটি দোকানেই হিসাবের গরমিল ধরা পড়েছে বলে জিএসটি দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন বলে সূত্রে জানা গিয়েছে।সেই কারণেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা তদন্ত চালানো হচ্ছে তাদের বলে \
যদিও এবিষয়ে সাংবাদিকদের সামনে কোনও দোকান মালিকই মুখ খুলতে চাননি,ফলে তাঁদের প্রতিক্রিয়া জানা যায়নি। একইভাবে তদন্তে আসা জিএসটি দপ্তরের আধিকারিকরাও ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।
গঙ্গারামপুর এর মহকুমা পুলিশ আধিকারিক সুভতোষ সরকার জানিয়েছেন,”এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কি হয়েছে বিষয়টি।” এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই গঙ্গারামপুর শহর জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। জিএসটি তদন্তের চূড়ান্ত ফলাফল কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here