দীর্ঘদিন ধরে চালু থাকা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি এবার ১০ শয্যার হাসপাতাল হিসেবে পরিষেবা শুরু করল।
রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
এই স্বাস্থ্য কেন্দ্রটি ১০ শয্যার হাসপাতালে উন্নীত হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার নেমেছে। এতদিন ছোটখাটো চিকিৎসার জন্য অন্যত্র যেতে হলেও এখন গোকর্ণ ও আশপাশের এলাকার মানুষজন সহজেই উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।
মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিরুদ্ধ চৌধুরী, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ আরও অনেকেই।
সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই হাসপাতাল চালু হওয়ায় এলাকার স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর হরিরামপুর ব্লকের গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন ১০ শয্যার হাসপাতাল,উদ্বোধন করলেন মন্ত্রী...





















