শীতল চক্রবর্তী বালুরঘাট ৪ জানুয়ারি দক্ষিন :ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়েই রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুর উৎসব। সকাল সাতটা নাগাদ ঠ্যাঙাপাড়া এলাকা থেকে ম্যারাথন দৌড়ের সূচনা হয়, যা গঙ্গারামপুর ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। শীতের সকালের মনোরম আবহে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দৌড়বিদরা।
এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনিরাহী আধিকারিক সুরজিৎ পুরকায়স্থ, পুরকর্মী শ্যামল দাস-সহ গঙ্গারামপুর পুরসভার একাধিক কাউন্সিলার।প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারী দৌড়বিদদের উৎসাহিত করতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয়।
এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী মালদা ও উত্তর দিনাজপুর জেলা থেকে প্রায় ৬০০জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সকাল থেকেই ঠ্যাঙাপাড়া এলাকা এবং গঙ্গারামপুর ফুটবল মাঠ চত্বরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ম্যারাথন দৌড়ের মাধ্যমে গঙ্গারামপুর পুর উৎসবের সূচনা হওয়ায় খুশি পুরবাসী ও অংশগ্রহণকারীরা। পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”এমন ম্যারাথন দৌড় মানুষজনের উৎসাহ ছিল ব্যাপক।যা আমরা আগামীতেও করে যাব।।”। উৎসবের প্রথম দিন থেকেই শহরজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু গঙ্গারামপুর পুর উৎসব উৎসবের আবহে প্রায় ৬০০...























