আর এসপির জেলা সম্পাদক পদের দায়ীত্বে আসলেন সুচেতা বিশ্বাস

0
199

আর এসপির জেলা সম্পাদক পদের দায়ীত্বে আসলেন সুচেতা বিশ্বাস। বিশ্বনাথ চৌধুরীর অকাল প্রয়াণের পরেই সিদ্ধান্ত দলের সম্পাদক মন্ডলীর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ জুলাই —— বিশ্বনাথ চৌধুরীর অকাল প্রয়াণের জেরে সাংগঠনিক রদবদলে তোড়জোড় আর এসপির। দক্ষিণ দিনাজপুরের নতুন ভারপ্রাপ্ত সম্পাদিকা হলেন সুচেতা বিশ্বাস। গত ২৭ জুলাই তারিখে কলকাতায় ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি দলের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। বুধবার বিকালে আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড়ের উপস্থিতিতে বৈঠকে বসে দক্ষিণ দিনাজপুর জেলা আরএসপির সম্পাদক মন্ডলী। যে বৈঠকেই সুচেতা বিশ্বাসকে দক্ষিণ দিনাজপুর জেলার আরএসপি দলের ভারপ্রাপ্ত জেলা সম্পাদিকার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সম্পাদক মন্ডলী। যারপরেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুচেতা বিশ্বাস জানান, দলের গণসংগঠন গুলিকে বিস্তারে কাজ করে যাবেন।