মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের সিটকিবাড়ি সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি পন্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় ৯১৯ গ্রাম ব্রাউন সুগার ও ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট।এই কাণ্ডে জড়িত থাকার দায়ে ট্রাকের চালক কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার,ও মাথাভাঙ্গা থানার আইসি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ।মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার জানান প্রায় ৯১৯ গ্রাম ব্রাউন সুগার ও ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট এদিন অভিযান চালিয়ে উদ্ধার হয়।
























