সন্দেশখালি সহ রাজ্যে জুড়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ABVP ছাত্র সংগঠনের এসপি অফিস ঘেরাও ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়

0
181

কোচবিহার:- সন্দেশখালি সহ রাজ্যে জুড়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ABVP ছাত্র সংগঠনের এসপি অফিস ঘেরাও ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় । অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করা হয় । কোচবিহার শহরের মদনমোহন বাড়ির সামনে থেকে তার একটি মিছিল করে জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে আসে তবে তাদের এই কর্মসূচি পুলিশের পক্ষ থেকে বাসের দুটি বেরিগেট করা হয়েছিল । প্রথম বেরিগেট ভেঙ্গে তারা ভিতরে ঢুকবার চেষ্টা করে সেই সময় পুলিশের সাথে ABVP সমর্থকদের ধস্তা ধস্তধস্তিতে পরিস্থিতি তৈরি হয় ।তাদের ঢুকতে দেওয়া হয় না ।এরপর প্রায় ঘনটা খানেক তারা সেখানে বিক্ষোভ দেখান ।