বুধবার নারায়ণপুর বিএসএফ 12 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া মুচিয়া বিএস এক ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক সিভিক একশন প্রোগ্রাম | প্রথমেই ফিতে কেটে আজকের এই সিভিক একশন প্রোগ্রামের শুভ সূচনা করেন 12 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের ডিআইজি ভি টি কায়ারকার | বিভিন্ন ধরনের দেশাত্মবোধক নাচ গানের মধ্যে দিয়ে চলতে থাকে এই সিভিক একশন প্রোগ্রাম |আজকের এই সিভিক একশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ডিআইজি ভি টি কায়ারকার, ১২ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ co দিলবাগ সিং, টু ic এন পি নেগি, কোম্পানি কামান্ডেন যোগেশ, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ বিএসএফের আরও কর্মকর্তারা | আজকের এই সিভিক একশন প্রোগ্রামে দুস্থদের ব্ল্যাঙ্কেট, মশারি, সেলাই মেশিন, খেলোয়ারদের জন্য ভলিবল, ফুটবল, ক্যারামবোর্ড, পড়ুয়াদের খাতা পেন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় |এতে খুশি হয় আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা |
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বুধবার নারায়ণপুর বিএসএফ 12 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া মুচিয়া...
























