৩কিলো গাঁজা ও বিপুল নেশার ট্যাবলেট উদ্ধার বিএসএফের, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

0
82

৩কিলো গাঁজা ও বিপুল নেশার ট্যাবলেট উদ্ধার বিএসএফের, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ
শীতল চক্রবর্তী বালুরঘাট ২ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে অভিযান চালিয়ে ৩ কিলোগ্রাম গাঁজা এবং বেশ কিছু নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ। অভিযানের সময় এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া মাদকসহ পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল মিঞা (৩৯),তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা গ্রাম পঞ্চায়েতের দানিপাড়া এলাকায়। বিএসএফ-এর কাছ থেকে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং উদ্ধার হওয়া গাঁজা ও নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করে।
বৃহস্পতিবার অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।পুলিশ জানিয়েছে,ধৃত যুবককে কোনো মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না এবং এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে বিএসএফ ও পুলিশের এই যৌথ তৎপরতায় ফের একবার উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।