হরিরামপুরে কংগ্রেসের কর্মীসভা, অন্নপূর্ণা ভাণ্ডার ও ‘SIR’-এ নাম বাদ পড়া নিয়ে সরব সোনা পাল

0
38

হরিরামপুর:হরিরামপুরে কংগ্রেসের কর্মীসভা, অন্নপূর্ণা ভাণ্ডার ও ‘SIR’-এ নাম বাদ পড়া নিয়ে সরব সোনা পাল

অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত মহিলাদের পাশে দাঁড়ানো এবং ‘SIR’-এ নাম বাদ পড়া ব্যক্তিদের হয়ে আইনি লড়াইয়ের বার্তা দিয়ে কর্মীসভা করল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের লায়ন্স ক্লাবের সামনে কংগ্রেসের উদ্যোগে এই কর্মীসভার আয়োজন করা হয়। পাশাপাশি আগামী ২ রা নভেম্বর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হরিরামপুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয় বলে জানা গিয়েছে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মীসভায় এলাকার বেশ কিছু গরিব মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তুলে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি, ‘SIR’ প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অধিকার রক্ষায় আদালতে আইনি লড়াই করার কথা জানান দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সহ-সভাপতি শুভাশিষ পাল ওরফে সোনা পাল। নাম বাদ পড়া ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় এদিন। এ দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সহ-সভাপতি সুভাশিষ পাল ওরফে সোনা পাল, হরিরামপুর ব্লক কংগ্রেসের সভাপতি সাজ্জাদুর রহমান, হরিরামপুর ব্লক কংগ্রেসের সহ-সভাপতি রাজা ঘোষ।

বাইট জেলা কংগ্রেসের সহ-সভাপতি সেনা পাল ওরফে শুভাশিস পাল।