ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ির জেরে সংঘর্ষের ঘটনা ইসলামপুরের রামগঞ্জ এলাকায়

0
444

রামগঞ্জ:–ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ির জেরে শনিবার সংঘর্ষের ঘটনায় ইসলামপুরের রামগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিন সকাল থেকেই প্রচুর মানুষ ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে আচমকাই হুড়োহুড়ি লেগে যায়। হুড়োহুড়ির জেরে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে পাথর ছোড়াছুড়িতে একজনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে