ভুটান সীমান্তে ল্যান্ডপোর্ট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা,বাসিন্দাদের বিক্ষোভ

0
24

ভুটান সীমান্তে ল্যান্ডপোর্ট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা,বাসিন্দাদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে সরানো হল আন্দোলনকারীদের

আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জয়গাঁও এলাকায় প্রস্তাবিত স্থলবন্দর (ল্যান্ডপোর্ট) নির্মাণ কাজকে কেন্দ্র করে এদিন অশান্তি ছড়ালো।

জানা গেছে, জয়গাঁও সীমান্ত এলাকায় ল্যান্ডপোর্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকার বহু বাসিন্দার অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন এবং তাদের জমিতেই এই ল্যান্ডপোর্ট নির্মাণ হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে ধর্না কর্মসূচি চালিয়ে আসছেন।

এদিন ল্যান্ডপোর্টের কাজ চলাকালীন তারা কাজে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের এলাকা থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটকও করে।

এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, “আমরা ওই এলাকার বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল। তবে কোর্টের অর্ডার রয়েছে। কোর্টের অর্ডারকে সবাইকে মান্যতা দিতে হবে। কোর্টের অর্ডার রয়েছে ওই ল্যান্ডপোর্ট ওখানেই হওয়ার।

তিনি আরও বলেন, “এর আগেও আমরা ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। অনেকেরই যাদের ঘর রয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। আমি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, এখনও আছি।

উল্লেখ্য, জয়গাঁও ল্যান্ডপোর্ট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।