কোচবিহার পূর্ত দপ্তরের টেন্ডার নিয়ে দুই পক্ষের গন্ড গোলে আহত বেশ কয়েকজন

0
30

কোচবিহার:- কোচবিহার পূর্ত দপ্তরের টেন্ডার নিয়ে দুই পক্ষের গন্ড গোলে আহত বেশ কয়েকজন । মঙ্গলবার সন্ধ্যা এই ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার পি ডব্লিউ ডি চত্বরে । ঘটনার পর দুপক্ষের ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানায় । ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে । জানা গেছে কোচবিহার পূর্ত দপ্তরে একটি টেন্ডার কে কেন্দ্র করে তৃণমূল আশ্রিত ঠিকাদারদের সাথে বজরং দল ও বিজেপি ঘনিষ্ঠ ঠিকাদারদের গন্ডগোল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।ঘটনায় পুলিশ অভিজিৎ বর্মন , সায়ন হক ও জানিরুল হক কে আটক করেছে পুলিশ । তারা প্রত্যেকে ঠিকাদার বলে জানা গিয়েছে ।
তবে জানিরুল হকের অভিযোগ, তারা আগে থেকেই পূর্ত দপ্তরের ঠিকাদারি করেন তাদের লাইসেন্স প্রাপ্ত তারা ঠিকাদার । কিন্তু হঠাৎ করে বজরং দলের নামে কিছু লোক পূর্ত দফতের জমায়েত করে তাদের টেন্ডার ড্রপ না করার হুমকি দেন । তিনি অভিযোগ করেন আজকে অফিসে এসেছিলাম সেই সময় হঠাৎ বজরং দলের নামে প্রণব সাহা ও রাজা দাসের নেতৃত্বে কিছু লোক আমাকে আটকে টেন্ডার উইথড্র করার হুমকি দেন । এরপরে মারধর করে বাড়ি ভাঙচুর করে ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজা দাস ও প্রণব সাহা । তাদের দাবি এরা প্রত্যেকেই তৃণমূলের দুষ্কৃতী । প্রত্যেকে ক্রিমিনাল রেকর্ড রয়েছে । এরা তৃণমূল অমর থেকে জোর খাটিয়ে সেখানে টিকাদারি করছে । আমাদের কয়েকজন টেন্ডার করতে গেলে তাদের উপর হামলা করা হয়েছে । আমাদের একজন সেখানে ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিল তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ।
প্রণব সাহা বলেন, অভিজিৎ বর্মন ও অন্যান্যরা তাকে ফোন করে পর্যন্ত হুমকি দিয়েছে । বিগত দিনে যেভাবে পুত্র দপ্তরের যারা কাজ করতো সেভাবেই তারা কাজ করবে । কাউকে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।