পুনর্ভবায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু ১০ বছরের কিশোরের,বেঁচে গেল ৩ বন্ধু
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৭ শে জুন।৪ বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল ১০ বছরের এক কিশোরের। বাকি তিনজন সাঁতার কেটে উপর উঠে আসে। শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ইন্দ্রনারায়ণপুর এলাকায় পুনর্ভবা নদীতে ঘটে ঘটনাটি। মৃত কিশোরের নাম আয়ুস ঘোষ (১০)। তাঁর বাবা গোবিন্দ ঘোষ।বাড়ি গঙ্গারামপুর পুসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলোপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিন বন্ধুর সঙ্গে সেও পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়েছিল আয়ুস। স্নান চলাকালীন আচমকাই গভীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে বাকি বন্ধুরা দ্রুত নদী থেকে উঠে পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে মৎস্যজীবীদের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে উদ্ধার করা হয় আয়ুসের দেহ।
তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
মিলন সাহা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,”খবর পেয়ে সবাই ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করি। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।এত ছোট একটি ছেলের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কঠিন।”
ঘটনার পর থেকেই শোকস্তব্ধ পরিবার এবং এলাকাবাসীরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পুনর্ভবায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু ১০ বছরের কিশোরের,বেঁচে...
























