বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন ঈদ উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে এই বৈঠকের উদ্যোগ নেয় হরিরামপুর থানার পুলিশ প্রশাসন এবং হরিরামপুর ব্লক প্রশাসন।
আগামী ১৯ মার্চ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদ উৎসব পালন করবেন। সেই উৎসব যাতে শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে ভালোভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয় নিয়ে এদিন ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে আলোচনা করা হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার, হরিরামপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানার বড়বাবু শুভঙ্কর চক্রবর্তী, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাস, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোজিৎ দাস, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সকলকে ঈদের সময় শান্তি বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
বাইট হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী।






















