বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। আহত বেশ কয়েকজন।

0
644

জলপাইগুড়ি:- বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে সোমবার জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায়। এদিন ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

খবরের প্রকাশ, এদিন আসাম থেকে কেরলের উদ্দেশ্যে একটি যাত্রীবোঝাই রিজার্ভ বাসের সাথে উল্টোদিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হলেও তাদের আঘাত গুরুতর নয়। তবে দুজন গাড়ির চালক মারাত্মকভাবে জখম হন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।