ভোটার তালিকা সংশোধন-সহ একাধিক দাবিতে তপনে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল

0
35

ভোটার তালিকা সংশোধন-সহ একাধিক দাবিতে তপনে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল
শীতল চক্রবর্তী তপন ৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।
একাধিক দাবিতে দক্ষিণ দিনাজপুর দিনাজপুর জেলার তপন ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার তপন চৌরঙ্গী মোড়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দ্রুত পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সরব হন বামফ্রন্ট নেতৃত্ব।তাঁদের অভিযোগ,মুখ্য নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদির হাতের পুতুল হিসেবে কাজ করছেন এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
পাশাপাশি সমস্ত বৈধ ভোটারের নাম অবিলম্বে ভোটার তালিকায় চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়াও সারের কালোবাজারি বন্ধ করে কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং অন্নপূর্ণা যোজনার টাকা সমস্ত মহিলার হাতে পৌঁছে দেওয়ার দাবিও তোলা হয়।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত্য চক্রবর্তী, তপন এরিয়া সম্পাদক দিলীপ বিশ্বাস, চন্দন সিং, বিপ্লব বর্মন, জসিমুদ্দিন সরকার, জিতু এক্কা।এছাড়াও আরএসপি নেতা আজিজুর রহমান, বিমল তালুকদার, ইন্দ্রনীল-সহ বামফ্রন্টের একাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিভিন্ন দাবিতে স্লোগান তুলে প্রতিবাদ মিছিলের মাধ্যমে নিজেদের আন্দোলনের বার্তা তুলে ধরেন বামফ্রন্ট নেতৃত্ব।