মেচপাড়া চা বাগানে হাতির হানায় ৬৯ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
আলিপুরদুয়ার: মেচপাড়া চা বাগানের ৯ নম্বর লাইনে মঙ্গলবার সকালে বুনো হাতির হামলায় ৬৯ বছর বয়সি ভুটকু ভোক্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বৃদ্ধা। সেই সময় ঝোপের মধ্যে থাকা একটি হাতি তাঁকে পিষে দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে বন দফতর ও পুলিশকে খবর দেন। পরে বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















